জামে' আত-তিরমিজি অঃ->যাকাত বাব->অলংকার ও গহনাপত্রের যাকাত দেওয়া প্রসঙ্গে হাঃ-৬৩৫

আবদুল্লাহ (রাঃ)-এর স্ত্রী যাইনাব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে সম্বোধন করে বললেনঃ হে মহিলাগণ! তোমাদের গহনাপত্র দিয়ে হলেও তোমরা দান-খয়রাত কর। কেননা, কিয়ামাত দিবসে তোমাদের সংখ্যাই জাহান্নামীদের মধ্যে বেশি হবে। -পরবর্তী হাদীসের সহায়তায় হাদীসটি সহীহ্‌।