সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->রাত্রিকালীণ সলাতে দু‘আ ও ক্বিয়াম হাঃ-১৬৮৯

যায়দ ইবনু খালিদ আল জুহানী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাতে আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সলাত দেখব। রাতের বেলা প্রথমে তিনি সংক্ষিপ্ত ভাবে দু’ রাক‘আত সলাত আদায় করলেন। তারপর অনেক অনেক দীর্ঘায়িত করে দু’ রাক‘আত সলাত আদায় করলেন। তারপর দু’রাক‘আত সলাত আদায় করলেন যা পূর্বের দু’ রাক‘আত থেকে কম দীর্ঘ ছিল। এরপর দু’ রাক‘আত আদায় করলেন যা পূর্বের দু’ রাক‘আত থেকে কম দীর্ঘায়িত ছিল। এরপর দু’ রাক‘আত আদায় করলেন যা পূর্বের দু’ রাক‘আত থেকে কম দীর্ঘায়িত ছিল। পরে আরো দু’রাক‘আত আদায় করলেন যা পূর্বের দু’ রাক‘আত থেকেও কম দীর্ঘায়িত ছিল। এরপর বিত্‌র অর্থাৎ এক রাক‘আত সলাত আদায় করলেন এবং এভাবে মোট তের রাক‘আত সলাত আদায় করলেন। (ই.ফা. ১৬৭৪ ই.সে. ১৬৮১)


সুনান নাসাঈ অঃ->ওয়াক্‌ফ বাব->‘ওয়াক্‌ফ’ লেখার নিয়ম এবং এ প্রসঙ্গে ইব্‌ন উমর (রাঃ) হতে বর্ণিত হাদীসে ইব্‌ন আওনের বর্ণনায় বিরোধ হাঃ-৩৬০২

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ যখন (......আরবী....) (অর্থঃ তোমরা পুণ্য লাভ করতে পারবে না- যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে ব্যয় করবে) এ আয়াত নাযিল হলো, তখন আবূ তাল্‌হা (রহঃ) বললেনঃ আমাদের রব আমাদেরকে মাল হতে নিতে ইচ্ছে করেন। ইয়া রাসূলুল্লাহ্! আপনি সাক্ষী থাকুন, আমি আমার জমি আল্লাহ্‌র জন্য ওয়াক‌্ফ অর্থাৎ দান করে দিলাম। তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি তা (তোমার যমীনকে) তোমার আত্মীয় হাস্‌সান ইব্‌ন সাবিত এবং উবাই ইব্‌ন কা‘বকে দিয়ে দাও।