সহিহ বুখারী অঃ->যাকাত বাব->মুসলিমের উপর তার ঘোড়ায় কোন যাকাত নেই। হাঃ-১৪৬৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলিমের উপরে তার ঘোড়া ও গোলামের কোন যাকাত নেই।


সহিহ বুখারী অঃ->যাকাত বাব->মুসলিমের উপর তার গোলামের যাকাত নেই। হাঃ-১৪৬৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলিমের উপর তার গোলাম ও ঘোড়ার কোন যাকাত নেই।


সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->মুসলিম ব্যক্তির ক্রীতদাস ও ঘোড়ার উপর কোন যাকাত নেই হাঃ-২১৬৩

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুলাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলিম ব্যক্তির ক্রীতদাস ও ঘোড়ার উপর কোন যাকাত নেই। (ই.ফা. ২১৪২,ই.সে. ২১৪৫)


সুনানে আবু দাউদ অঃ->যাকাত বাব->দাস-দাসীর যাকাত সম্পর্কে হাঃ-১৫৯৫

আবূ হুরাইরাহ্‌ (রা.) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলিমদের উপর তার দাস-দাসী ও তার ঘোড়ার কোন যাকাত নেই। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->যাকাত বাব->ঘোড়া ও গোলামের যাকাত। হাঃ-১৮১২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলমানদের উপর তাদের গোলাম ও ঘোড়ার জন্য যাকাত ধার্য হবে না। [১৮১২]


জামে' আত-তিরমিজি অঃ->যাকাত বাব->ঘোড়া ও গোলামে কোন যাকাত আদায় করতে হবে না হাঃ-৬২৮

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ঘোড়া ও ক্রীতদাসের জন্য মুসলমানের কোন সাদকা (যাকাত) আদায় করতে হবে না। -সহীহ, ইবনু মা-জাহ (১৮১২), যঈফা (৪০১৪), বুখারী, মুসলিম।


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->ঘোড়ার যাকাত হাঃ-২৪৬৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমানের উপর তার (খিদমতের) গোলাম এবং (আরোহণের) ঘোড়ার জন্য কোন যাকাত নেই (ওয়াজিব হবে না)।


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->ঘোড়ার যাকাত হাঃ-২৪৬৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলিম ব্যক্তির উপরে তার (খিদমতের) গোলাম এবং (আরোহণের) ঘোড়ার জন্য কোন যাকাত নেই (ওয়াজিব হবে না)।


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->ঘোড়ার যাকাত হাঃ-২৪৬৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে মারফূ’ রূপে বর্ণনা করে বলেন যে, মুসলমানের উপরে তার (খিদমতের) গোলামে এবং (আরোহণের) ঘোড়ায় কোন যাকাত নেই (ওয়াজিব হয় না)।


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->ঘোড়ার যাকাত হাঃ-২৪৭০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, মুসলমানের (আরোহণের) ঘোড়ায় এবং (খিদমতের) গোলামে এর কোন যাকাত নেই (ওয়াজিব হবে না)।


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->গোলামের যাকাত হাঃ-২৪৭১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মানুষের উপরে তার (খিদমতের) গোলামে এবং (আরোহণের) ঘোড়ায় কোন যাকাত নেই (ওয়াজিব হবে না)।


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->গোলামের যাকাত হাঃ-২৪৭২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমানের উপরে তার খিদমতের গোলামে এবং আরোহণের ঘোড়ায় কোন যাকাত নেই (ওয়াজিব হবে না)।