সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->কবরস্থানে গেলে যা বলতে হয়। হাঃ-১৫৪৭

বুরাইদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যে তারা যখন কবরস্থানে যেতেন, তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের শিক্ষা দিতেনঃ “হে কবরবাসী, মু’মিন ও মুসলিমগণ! তোমাদেরকে সালাম। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হবো। আমরা আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি”। [১৫৪৬]