সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->কবরের উপর বসা এবং সলাত আদায় করা প্রসঙ্গে হাঃ-২১৪১

আবু মারসাদ আল গানাবী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: তোমরা কবরের দিকে সালাত আদায় করো না এবং ক্ববরের উপর বসো না। (ই.ফা. ২১২০, ই.সে. ২১২৩)


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->ক্ববরের উপর বসা নিষেধ হাঃ-৩২২৯

আবূ মারসাদ আল-গানাবী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা ক্ববরের উপর বসবে না এবং ক্ববরের দিকে মুখ করে সালাত আদায় করবে না।


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->কবরের উপর দিয়ে চলাফিরা করা এবং এর উপর বসা, উহার দিকে মুখ করে সালাত আদায় করা মাকরূহ্ হাঃ-১০৫০

আবূ মারসাদ আল-গানাবী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কবরের উপর তোমরা বসবে না এবং কবরকে সামনে রেখে নামায আদায় করবে না। -সহীহ, আল আহকাম (২০৯, ২১০), তাহযীরুস সাজিদ (৩৩), মুসলিম।


সুনান নাসাঈ অঃ->কিব্‌লা বাব->কবরের দিকে সালাত আদায় করার নিষেধাজ্ঞা হাঃ-৭৬০

আবূ মারসাদ গানাবী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না এবং তার উপর উপবেশন করবে না।