সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->কাযা’ চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ হাঃ-৫৪৫৩

‘উবাইদুল্লাহ (রহঃ) থেকে বর্নিতঃ

উপরোক্ত সানাদে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু উসামাহ্ (রহঃ) বর্ণিত হাদীসে তিনি কাযা’ শব্দের ব্যাখ্যাটিকে ‘উবাইদুল্লাহ (রহঃ) এর কথা বলে বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৩৭৭, ই.সে. ৫৩৯৭)


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->ক্ববরের উপর কিছু নির্মাণ করা সর্ম্পকে হাঃ-৩২২৫

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ক্ববরের উপর বসতে, তাতে চুনকাম করতে এবং তার উপর কিছু নির্মাণ করতে নিষেধ করতে শুনেছি।


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->সন্দেহের দিনের (ইয়াওমুশ-শাক্ক) রোযা। হাঃ-১৬৪৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

চাঁদ দেখার একদিন আগে থেকে সিয়াম রাখতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন। [১৬৪৬]