আমর ইবনুল হারিস (রহঃ) থেকে বর্নিতঃ
আবূ আলী আল-হামদানী (রহঃ) তাকে এ হাদীসটি জানান। তিনি বলেছেন, আমরা ফাদালাহ ইবনু ‘উবাইদের (রাঃ) সাথে রোম দেশের রূযিস নামক স্থানে ছিলাম। আমাদের এক ব্যক্তি এখানে মৃত্যূ বরণ করলো। তার ক্ববর সর্ম্পকে ফাদালাহর (রাঃ) নির্দেশ মোতাবেক মাটি সমান করে দেয়া হলো। অতঃপর তিনি বললেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে কবর সমতল করার নির্দেশ দিতে শুনেছি। আবু দাঊদ (রহঃ) বলেন, ‘রূযিস’ সমুদ্রে অবস্থিত একটি দ্বীপের নাম।
ছুমামা ইব্ন শুফাই (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন যে, আমরা ফদালা ইব্ন উবায়দ (রাঃ)-এর সাথে রোমে ছিলাম। সেখানে আমাদের এক সাথী মৃত্যুবরণ করল, তখন ফদালা (রাঃ) নির্দেশ দিলে আমরা তাঁর কবরকে সমতল করে দিলাম। অতঃপর তিনি বললেন যে, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে কবর সমতল করার নির্দেশ দিতে শুনেছি।