সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->লাহদ এবং শাক্ক হাঃ-২০০৭

সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তোমরা আমার জন্য লাহদ কবর খনন করবে এবং আমার কবরের উপরে কিছু গেড়ে দেবে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কবরের উপর যে রকম গেড়ে দেওয়া হয়েছিল।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->লাহদ এবং শাক্ক হাঃ-২০০৮

আমির ইব্‌ন সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

সা’দ (রাঃ) এর মৃত্যুর সময় যখন উপস্থিত হল তখন তিনি বললেন, তোমরা আমার জন্য লাহদ কবর খনন করবে এবং আমার কবরের উপরে কিছু গেড়ে দিবে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কবরের উপরে যে রকম গেড়ে দেয়া হয়েছিল।


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->লাহ্‌দ কবর উত্তম । হাঃ-১৫৫৬

সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

আমার জন্য তোমরা লাহ্‌দ কবর তৈরি করো এবং নিদর্শনস্বরূপ সেখানে ইট পুঁতে দিও, যেমন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বেলায় করা হয়েছিল।[১৫৫৫]