সুনান নাসাঈ অঃ→জানাযা পর্ব বাব→জানাযায় তাকবীরের সংখ্যা হাঃ-১৯৮২

ইব্‌ন আবী লায়লা (রাঃ) থেকে বর্নিতঃ

যে, যায়দ ইব্‌ন আরকাম (রাঃ) একবার জানাযার সালাত আদায় কালে পাঁচটি তাকবীর বললেন। এবং বললেন যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরকমই তাকবীর বলেছিলেন।[১]


সুনানে আবু দাউদ অঃ→জানাযা বাব→জানাযার সলাতে তাকবীর সংখ্যা হাঃ-৩১৯৭

ইবনু আবূ লাইলাহ (রহঃ) থেকে বর্নিতঃ

যায়িদ ইবনু আরক্বাম (রাঃ) আমাদের জানাযার সলাতে চার তাকবীর বলতেন। একবার এক জানাযা সলাতে তিনি পাঁচ তাকবীর দিলেন। আমি এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাঁচ তাকবীরও দিতেন। আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি ইবনুল মুসান্নার হাদীসটি ভালভাবে স্মরণ রেখেছি। সহীহ : আহকাম (১১২)।


সুনানে ইবনে মাজাহ অঃ→জানাযাহ বাব→যে ব্যক্তি জানাযার সলাতে পাঁচ তাকবীর বলে। হাঃ-১৫০৫

আবদুর রহমান বিন আবু লায়লা থেকে বর্নিতঃ

যায়দ বিন আরকাম (রাঃ) আমাদের জানাযার সলাতে চার তাকবীর বলতেন। তিনি এক জানাযার সলাতে পাঁচ তাকবীর বলেন। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাঁচ তাকবীরও বলেছেন। [১৫০৪]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...