সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->মাইয়্যিতের জানাযার সলাত আদায় করা এবং (ক্ববরস্থানে নেয়ার সময়) তার পিছে পিছে যাওয়া হাঃ-২০৮২

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে বক্তি জানাযার সলাত আদায় করে তার জন্য এক ক্বীরাত্ব সাওয়াব, আর যে ব্যক্তি মৃতকে ক্ববরে রাখা পর্যন্ত এর অনুসরণ করে, তার জন্যে রয়েছে দু’ ক্বীরাত্ব সাওয়াব। আবূ হাযিম বলেন, আমি আবূ হুরায়রাহ্‌ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম। ক্বীরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, উহুদ পাহাড়ের সমতুল্য। (ই.ফা. ২০৬১, ই.সে. ২০৬৬)