সহিহ বুখারী অঃ→জানাযা বাব→মুসীবতের প্রথম অবস্থায়ই প্রকৃত সবর। হাঃ-১৩০২

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বিপদের প্রথম অবস্থায়ই প্রকৃত সবর।


সুনান নাসাঈ অঃ→জানাযা পর্ব বাব→বিপদের সময় সওয়াবের নিয়তে ধৈর্যধারণ করার আদেশ হাঃ-১৮৬৯

সাবিত (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ধৈর্যধারণ করা হল প্রথম বিপদের সময়ে।


জামে' আত-তিরমিজি অঃ→জানাযা বাব→প্রথম আঘাতেই ধৈর্যধারণ করা হাঃ-৯৮৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রকৃত ধৈর্য হচ্ছে বিপদের প্রথম ধাক্কাতেই ধৈর্যধারণ করা। সহীহ, আহকা-মুল জানা-য়িজ (২২ পৃঃ), বুখারী, মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ→জানাযা বাব→প্রথম আঘাতেই ধৈর্যধারণ করা হাঃ-৯৮৮

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বিপদের প্রথম আঘাতেই ধৈর্য ধরতে হবে।


সুনানে ইবনে মাজাহ অঃ→জানাযাহ বাব→বিপদে ধৈর্য ধারণ করা হাঃ-১৫৯৬

আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বিপদের প্রথম আঘাতে ধৈর্য ধারণই হচ্ছে প্রকৃত ধৈর্য। [১৫৯৪]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...