সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->‘লা-ইলা-হা ইল্লাল্ল-হ’ বলে মাইয়্যিতকে ‘তালক্বীন’ দেয়া হাঃ-২০১০

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তোমরা মুমূর্ষু ব্যক্তিকে “লা-ইলা-হা ইল্লাল্ল-হ” (আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই) তাল্‌ক্বীন করো। (ই.ফা. ১৯৯৪, ই.সে. ২০০১)


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->মুমূর্ষু ব্যক্তিকে তালক্বীন দেয়া সম্পর্কে হাঃ-৩১১৭

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের মৃত্যুপথ যাত্রীকে “লা ইলাহা ইল্লাল্লাহু” তালক্বীন দাও।


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->মুমূর্ষু ব্যক্তিকে “লা ইলাহা ইল্লাল্লাহ”-এর তালকীন দেয়া। হাঃ-১৪৪৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের “লা ইলাহ ইল্লাল্লাহ”-এর তালকীন দাও। [১৪৪৪]


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->মুমূর্ষু ব্যক্তিকে “লা ইলাহা ইল্লাল্লাহ”-এর তালকীন দেয়া। হাঃ-১৪৪৫

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের “লা ইলাহা ইল্লাল্লাহু”-এর তালকীন দাও। [১৪৪৫]


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->অন্তিম সময়ের লোককে তালকীন দেয়া এবং তার জন্য দু’আ করা হাঃ-৯৭৬

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা তোমাদের মাঝে অন্তিম সময়ের ব্যক্তিদের উদ্দেশ্যে "লা ইলাহা ইল্লাল্লাহ" পাঠ করে শুনাও। -সহীহ, ইবনু মা-জাহ (১৪৪৪, ১৪৪৫), মুসলিম।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মৃত্যুমুখী ব্যক্তিকে স্মরণ করিয়ে দেয়া। হাঃ-১৮২৬

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা নিজেদের মৃত্যুমুখী ব্যক্তিদের (আরবী).....স্মরণ করিয়ে দাও।