সুনান নাসাঈ অঃ→উভয় ঈদের সালাত বাব→ঈদের দিন কবিতা শ্রবণ এবং দফ বাজানোর অনুমতি হাঃ-১৫৯৭

উরওয়া (রাঃ) থেকে বর্নিতঃ

আয়েশা (রাঃ) তাঁকে বর্ণনা করেছেন যে, আবূ বকর সিদ্দীক (রাঃ) একবার তাঁর কাছে গেলেন, তখন তাঁর কাছে দু’টি বালিকা দফ্ বাজাচ্ছিল এবং উচ্চস্বরে কবিতা আবৃত্তি করছিল। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাপড় মুড়ি দিয়ে ছিলেন। আর একবার বর্ণনা করেছেন, কাপড় আবৃত ছিলেন। তিনি আপন চেহারা থেকে কাপড় সরিয়ে নিয়ে বললেন, হে আবূ বকর (রাঃ)! তাদের ছেড়ে দাও, আর তা ছিল ঈদুল আযহার দিন। আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন সে দিন মদীনায়।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...