আবূ ওয়াক্বিদ আল লায়সী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমাকে ‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) জিজ্ঞেস করলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদের দিনে কোন্ সূরাহ্ পড়েছেন? আমি উত্তরে বললাম, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “ইক্বতারাবাতিস্ সা-‘আতু” (সূরাহ্ ক্বামার) এবং “ক্বাফ, ওয়াল কুরআ-নিল মাজীদ” (সূরাহ ক্বাফ) পাঠ করেছেন। (ই.ফা. ১৯৩০, ই.সে. ১৯৩৭)
উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্নিতঃ
একদা উমার ইবনুল খাত্তাব (রাঃ) আবূ ওয়াক্বিদ আল-লাইসী (রাঃ)-কে জিজ্ঞাসা করেন, রসুল্ললাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিত্বর ও ঈদুল আযহার সালাতে কোন সূরাহ পাঠ করতেন? তিনি বলেন, তিনি সূরাহ কাফ অয়াল-কুরাআনিল মাজীদ এবং সূরাহ ইকতারাবাতিস সা’আতু ওয়ান-শাককাল কামারু তিলাওয়াত করতেন। সহীহঃ মুসলিম।
উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উতবা (রাঃ) থেকে বর্নিতঃ
‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) আবূ ওয়াকিদ লাইসী (রাঃ) -কে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযে কোন্ কোন্ সূরা পাঠ করতেন? তিনি বললেন, তিনি (রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) ‘কাফ ওয়াল কুরআনিল মাজীদ’ ও ‘ইকতারাবাতিস সা’আতু ওয়ান শাক্কাল কামার’ সূরা দুটি পাঠ করতেন। -সহীহ্। ইবনু মাজাহ- (১২৮২), মুসলিম।