সহিহ মুসলিম অঃ->সালাত বাব->সলাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) হাঃ-১০২৭

‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাত্রি বেলায় সলাত আদায় করতেন। আমি তাঁর এবং কিবলার মাঝামাঝি জানাযার মত আড়াআড়িভাবে শুয়ে থাকতাম। (ই.ফা. ১০২১ , ই.সে. ১০৩১)


সহিহ মুসলিম অঃ->বিবাহ বাব->মুত্‌‘আহ্‌ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে হাঃ-৩৩১৭

রাবী’ ইবনু সাবরাহ (রহঃ) থেকে তার পিতার সুত্র থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুত্‌’আহ্‌ (বিবাহ) করতে নিষেধ করেছেন।(ই.ফা. ৩২৯২, ই.সে. ৩২৯০)


সহিহ মুসলিম অঃ->বিবাহ বাব->মুত্‌‘আহ্‌ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে হাঃ-৩৩২৪

আলী (রাযিঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বারের যুদ্ধের দিন মুত্‌’আহ্‌ এবং গৃহপালিত গাধার গোশত নিষিদ্ধ করেছেন। (ই.ফা. ৩২৯৯, ই.সে. ৩২৯৭)


সহিহ মুসলিম অঃ->কসম বাব->আল্লাহ তা’আলা ছাড়া অন্য কারো কসম করার নিষেধাজ্ঞা হাঃ-৪১৪৮

সালিম (রহঃ)-এর পিতা থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদা 'উমার (রাঃ) কে তাঁর পিতার নামে শপথ করতে শুনলেন। পরবর্তী অংশ ইউনুস ও মা’মার (রহঃ)- এর বর্ণনার অনুসারে বর্ণনা করেন। (ই.ফা. ৪১১০, ই.সে. ৪১০৮)


সহিহ মুসলিম অঃ->শিষ্টাচার বাব->পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ হাঃ-৫৫৩৩

সাহ্‌ল ইবনু সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

আবূ বাক্‌র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্‌র আন্‌ নাকিদ, যুহায়র ইবনু হার্‌ব, ইবনু আবূ ‘উমার ও আবূ কামিল জাহ্‌দারী (রহঃ) ... সাহ্‌ল ইবনু সা’দ (রাঃ) এর সানাদে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে আল্‌-লায়স (রহঃ) ও ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসের হুবুহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৪৫৫, ই.সে. ৫৪৭৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->জুমুআর ফরয সলাতের পরের সালাত (বা’দাল জুমুআহ্)। হাঃ-১১৩১

আবদুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমুআর (ফরয) সালাত পড়ার পর দু’ রাকআত সালাত আদায় করতেন। [১১৩১]