দাহ্হাক ইবনু ক্বায়িস (রাঃ) থেকে বর্নিতঃ
নু’মান ইবনু বাশীর (রাঃ)–কে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আহর দিন সূরাহ ‘জুমু’আহ’ তিলাওয়াতের পর কোন সূরাহ পাঠ করতেন? তিনি বলেন, তিনি সূরাহ “হাল আতা-কা-হাদীসুল গা-শিয়াহ” তিলাওয়াত করতেন। সহীহ: মুসলিম।
নু‘মান বিন বাশীর (রাঃ) থেকে বর্নিতঃ
(উবায়দুল্লাহ) বলেন, দহ্হাক বিন কায়স (রাঃ) নু‘মান বিন বাশীর (রাঃ) -কে লিখে পাঠান যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমুআহ্র সলাতে সূরা জুমুআহ্র সাথে আর কোন্ সূরা পড়তেন তা আপনি আমাদের অবহিত করুন। তিনি বলেন, তিনি বলেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘হাল আতাকা হাদীসুল গাশিয়াহ’ সূরা পড়তেন। [১১১৯]
উবায়দুল্লাহ ইব্ন আব্দুল্লাহ (রহঃ) থেকে বর্নিতঃ
যাহ্হাক ইব্ন কায়স (রহঃ) নু’মান ইব্ন বশীর (রাঃ)-কে প্রশ্ন করলেন, জুমু’আর দিনে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরা জুমু’আর পরে কোন্ সূরা পাঠ করতেন? তিনি বললেন, তিনি (আরবী) পাঠ করতেন।