ইবনু আবূ রাফি’ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা আবূ হুরায়রা (রাঃ) আমাদের সাথে জুমু’আহর সালাত আদায় করলেন। তিনি (প্রথম রাক‘আতে) সূরাহ জুমু’আহ পড়লেন এবং দ্বিতীয় রাক‘আতে সূরাহ ‘ইযা জা-আকাল মুনা-ফিকূর” তিলাওয়াত করলেন। ইবনু আবূ রাফি’ (রাঃ) বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ) সালাত শেষে প্রত্যাবর্তন কালে আমি তাকে গিয়ে বললাম, আপনি এমন দু’টি সূরাহ পাঠ করেছেন যা ‘আলী (রাঃ) কুফাতে পাঠ করতেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জুমু’আহর দিন (জুমু’আহর সালাত) এ দু’টি সূরাহ তিলাওয়াত করতে শুনেছি। সহীহ: মুসলিম।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ
(উবায়দুল্লাহ) বলেন, মারওয়ান ইবনুল হাকাম, আবূ হুরায়রা (রাঃ) -কে মদিনায় তার স্থলাভিষিক্ত করে মাক্কাহয় যান। আবূ হুরায়রা (রাঃ) আমাদের নিয়ে জুমুআহ্র দিন সালাত পড়লেন। তিনি প্রথম রাকআতে সূরা জুমুআহ এবং দ্বিতীয় রাকআতে সূরা ইযা জাআকাল মুনাফিকূন’ পড়েন। উবায়দুল্লাহ্ (রাঃ) বলেন, আবূ হুরায়রা (রাঃ) সালাত থেকে অবসর হলে আমি তাকে বললাম, আপনি এমন দু’টি সূরা পড়লেন, যা আলী (রাঃ) কূফায় পড়েছিলেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে এ দু’টি সুরাহ পড়তে শুনেছি। [১১১৮]
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আযাদকৃত গোলাম আবূ রাফি (রাঃ) -এর পুত্র উবাইদুল্লাহ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একবার মারওয়ান আবূ হুরাইরা (রাঃ) -কে মাদীনায় তাঁর প্রতিনিধি করে মক্কায় চলে গেলেন। আবূ হুরাইরা (রাঃ) আমাদের জুমু‘আর নামায আদায় করালেন। তিনি প্রথম রাক‘আতে সূরা জুমু‘আ এবং দ্বিতীয় রাক‘আতে সূরা ইযা জাআকাল মুনাফিকূন পাঠ করলেন। উবাইদুল্লাহ বলেন, আমি আবূ হুরাইরার সাথে দেখা করে তাঁকে বললাম, আপনি এমন দুটি সূরা পাঠ করলেন যা ‘আলী (রাঃ) কুফায় পাঠ করতেন। আবূ হুরাইরা (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)কে এ দুটো সূরা পাঠ করতে শুনেছি। -সহীহ্। ইবনু মাজাহ- (১১১৮), মুসলিম।