সহিহ মুসলিম অঃ->মানত বাব->যিনি হেঁটে কা'বায় যাওয়ার মানৎ করেন হাঃ-৪১৩৯

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার এক বৃদ্ধকে দেখলেন যে, সে তার দু’পুত্রের উপর ভর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এর কী হলো? তারা বললো, সে হেঁটে চলার মানৎ করেছে। তিনি বললেন, এভাবে নিজেকে শাস্তি দেয়ার ব্যাপারে আল্লাহ তা’আলার কিছু আসে যায় না। অতঃপর তিনি তাকে সওয়ারিতে আরোহী হতে বলেন। (ই.ফা. ৪১০১, ই.সে. ৪১০০)


জামে' আত-তিরমিজি অঃ->মানত ও শপথ বাব->কেউ হাঁটার শপথ করল অথচ সে হাঁটতে অক্ষম হাঃ-১৫৩৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একজন অতি বৃদ্ধ লোকের সামনে দিয়ে যাচ্ছিলেন। সে তার দুই ছেলের কাঁধে ভর করে যাচ্ছিল। তিনি প্রশ্ন করেনঃ তার কি হয়েছে? লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! সে (বাইতুল্লাহ শারিফে) হেঁটে যাওয়ার মানত করেছে। তিনি বললেনঃ এ লোকের নিজেকে কষ্টে নিক্ষেপ করা হতে আল্লাহ তা‘আলা মুক্ত। বর্ণনাকারী বলেন, তিনি তাকে সাওয়ারীতে চড়ে যাওয়ার নির্দেশ দিলেন। এ হাদীস আনাস (রাঃ) হতে অন্য এক সূত্রেও বর্ণিত হয়েছে। এ হাদীসটি হাসান সহীহ্। সহীহ্‌, নাসা-ঈ


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নত করার পর তা আদায় করতে অক্ষম হলে হাঃ-৩৮৫২

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে দেখলেন যে, সে দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেনঃ তার কী হয়েছে ? লোকেরা বললেনঃ সে মান্নত করেছে যে, সে হেঁটে বায়তুল্লাহ্‌ গমন করবে। তিনি বললেনঃ তার প্রাণকে এভাবে কষ্ট দেওয়াতে আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই। তাকে বলঃ সে যেন সওয়ার হয়ে গমন করে।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নত করার পর তা আদায় করতে অক্ষম হলে হাঃ-৩৮৫৩

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক বৃদ্ধকে দেখলেন যে, সে দুই ব্যক্তির কাঁধে ভর করে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেনঃ এই ব্যক্তির কী হয়েছে ? লোকেরা বললেনঃ সে এভাবে চলার মান্নত করেছে। তিনি বললেনঃ তার প্রাণকে এভাবে শাস্তি দেওয়াতে আল্লাহ্‌ তা’আলার কোন দরকার নেই। তাকে সওয়ার হয়ে যেতে বল। তিনি তাকে সওয়ার হয়ে যেতে বললেন।