সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->রাস্তায় বা (গাছের) ছায়ায় প্রস্রাব পায়খানা করা নিষেধ হাঃ-৫০৬

আবূ হুরাইরাহ্(রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা লা’নাতকারীর দু’টি কাজ থেকে দূরে থাকো। সহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, লা’নাতের সে কাজ দু’টি কি, ইয়া রসূলাল্লাহ! তিনি বললেন, মানুষের (যাতায়াতের) চলাফেরার রাস্তায় অথবা তাদের (বিশ্রাম নেয়ার) ছায়ায় প্রস্রাব পায়খানা করা। (ই.ফা. ৫০৯, ই.সে. ৫২৫)


জামে' আত-তিরমিজি অঃ->ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য বাব->ব্যবসায়ের মধ্যে প্রতারণা করা খুবই জঘন্য অপরাধ হাঃ-১৩১৫

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

কোন একসময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (বাজারে) একটি খাদ্যশস্যের স্তূপ অতিক্রম করে যাচ্ছিলেন। তিনি নিজের হাতকে স্তূপের মধ্যে প্রবেশ করালেন। তিনি তাঁর হাতে ভিজা অনুভব করেন। স্তূপের মালিককে তিনি প্রশ্ন করেনঃ এ কি? সে বলল, হে আল্লাহর রাসূল! এটা বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল। তিনি বললেনঃ ভিজাগুলো স্তূপের উপরে রাখলে না কেন, যাতে লোকেরা দেখতে পেত? অতঃপর তিনি বললেনঃ প্রতারণাকারী ও ধোঁকাবাজকারীদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। সহীহ্‌, ইবনু মা-জাহ (২২২৪)