সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->হাজীদেরকে পানি পান করানো। হাঃ-১৬৩৪

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘আব্বাস ইব্‌নু ‘আবদুল মুত্তালিব (রাঃ) আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট হাজীদের পানি পান করানোর উদ্দেশে মিনায় অবস্থানের রাতগুলো মক্কায় কাটানোর অনুমতি চাইলে তিনি তাঁকে অনুমতি দেন। (১৬৪৩, ১৬৪৪, ১৬৪৫, মুসলিম ১৫/৬০, হাঃ ১৩১৫, আহমাদ ৬৭০৭) (আঃপ্রঃ ১৫২৫, ইঃফাঃ ১৫৩১)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->আইয়্যামে তাশরীক্বের রাতগুলো মিনায় অতিবাহিত করা ওয়াজিব, পানি সরবরাহকারীগণ এ নির্দেশের বহির্ভূত হাঃ-৩০৬৮

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

‘আব্বাস ইবনু ‘আবদুল মুত্তালিব (রাঃ) মিনার রাতগুলো মাক্কাতে অতিবাহিত করার জন্য রাসূলুল্লাহ (সা.)-এর নিকট অনুমতি প্রার্থনা করলেন। কারণ পানি সরবরাহের দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। তিনি তাকে অনুমতি দিলেন। (ই.ফা. ৩০৪৩, ই.সে. ৩০৪০)


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->মিনার রাতগুলো মাক্কাহ্‌য় যাপন করা হাঃ-১৯৫৯

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল-‘আব্বাস (রাঃ) হাজ্জীদেরকে পানি পান করানোর জন্য মিনায় অবস্থানের রাতগুলোতে মক্কায় অবস্থান করার অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে অনুমতি দেন। [১৯৫৯]


সুনানে ইবনে মাজাহ অঃ->হজ্জ বাব->মিনার রাতগুলোতে মক্কায় অবস্হান হাঃ-৩০৬৫

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

আব্বাস বিন আব্দুল মুত্তালিব (রাঃ) মিনার দিনগুলোর রাত মক্কায় কাটানোর জন্য রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট অনুমতি প্রার্থনা করেন। কারন হাজ্জীদের পানি পান করানোর দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। তিনি তাকে অনুমতি দিলেন। [৩০৬৫] তাহকীক আলবানীঃ সহীহ।