সহিহ বুখারী অঃ->ইহ্‌রাম অবস্থায় শিকার ও অনুরূপ কিছুর বদলা বাব->বালকদের হজ্জ পালন করা । হাঃ-১৮৫৬

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে মালপত্রের সাথে মুযদালিফা হতে রাত্রিকালে প্রেরণ করেছিলেন।


জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->রাতেই দুর্বল লোকদের মুযদালিফা হতে (মিনায়) পাঠানো হাঃ-৮৯২

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মাল-সামানবাহী দলের সাথে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতেই আমাকে মুযদালিফা হতে (মিনায়) পাঠিয়ে দিয়েছিলেন। - সহীহ, ইবনু মা-জাহ (৩০২৬), নাসা-ঈ অনুরূপ।