আবূ আইয়ূব (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে বিদায় হাজ্জে (মুযদালিফায়) মাগরিব ও ঈশার সলাত এক সঙ্গে আদায় করেছেন। [৮৫] [১৬৭৪] (আ.প্র. ৪০৬৬, ই.ফা. ৪০৬৯)
আবূ আইয়ূব (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বিদায় হাজ্জে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মুযদালিফায় মাগরিব ও ‘ইশার সালাত আদায় করেছেন। (ই.ফা. ২৯৭৪, ই.সে. ২৯৭২)
আবদুল্লাহ বিন ইয়াযীদ আল-খাতমী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি আবূ আয়্যূব (খালিদ বিন যায়দ) আল-আনসারী (রাঃ) কে বলতে শুনেছেন, আমি বিদায় হজ্জের সফরে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে মুযদালিফায় মাগরিব ও এশার নামায পড়েছি। [৩০২০] তাহকীক আলবানীঃ সহীহ।
আবদুল্লাহ ইব্ন ইয়াযীদ (রাঃ) থেকে বর্নিতঃ
আবু আইয়্যূব আনসারী (রাঃ) তাঁকে জানান যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে তিনি ‘বিদায় হজ্জে’ মু্যদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন।