সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->মিনায় সলাত ক্বস্‌র করা হাঃ-১৪৭৫

সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) তাঁর পিতা ‘আবদুল্লাহ ইবনু ‘উমার-এর মাধ্যমে রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি মিনা এবং অন্যান্য স্থানে মুসাফিরের মতো দু’ রাক‘আত করে সলাত আদায় করেছিলেন। আর আবূ বকর, ‘উমার তাদের খিলাফাত যুগে এবং ‘উসামান তাঁর খিলাফাতের প্রথম দিকে সফরকালের সলাত দু’ রাক‘আত করে আদায় করেছেন এবং পরবর্তী সময়ে পূর্ণ চার রাক‘আত আদায় করেছেন। (ই.ফা. ১৪৬০,ই.সে ১৪৬৯)


সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->মিনায় সলাত ক্বস্‌র করা হাঃ-১৪৭৭

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, (বিদায় হাজ্জের সময়) রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিনাতে (ফরয সলাত চার রাক’আতের পরিবর্তে) দু’ রাক‘আত আদায় করেছেন। পরে আবূ বাক্‌র তাঁর খিলাফাতকালে তাই করেছেন। আবূ বাক্‌রের পর ‘উমারও তাই করেছেন। কিন্ত পরে চার রাক‘আত আদায় করেছেন। সুতরাং, ‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইমামের পিছনে সলাত আদায় করলে চার রাক‘আত আদায় করতেন। কিন্ত যখন তিনি একাকী সলাত আদায় করতেন দু’ রাক‘আত আদায় করতেন। (ই.ফা. ১৪৬২, ই.সে ১৪৭১)


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->মিনায় সালাত আদায় করা হাঃ-১৪৪৭

আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মিনায় দু’রাকআত সালাত আদায় করেছি এবং আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ)-এর সাথেও আর উসমান (রাঃ)-এর সাথেও দু’ রাকআত আদায় করেছি তাঁর খিলাফতের প্রথম যামানায়।


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->মিনায় সালাত আদায় করা হাঃ-১৪৫১

আব্দুল্লাহ্‌ ইবন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিনায় সালাত দু’ রাকআত আদায় করেছেন, আবূ বকর (রাঃ) তা দু’ রাকআত আদায় করেছেন, উমর (রাঃ) তা দু’ রাকআত আদায় করেছেন, আর উসমান (রাঃ)-ও তা তাঁর খিলাফতের প্রথম যামানায় দু’ রাকআত আদায় করেছেন।