সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->'উমরাহ আদায়ের পর তামাত্তু' হজ্জ সম্পাদনকারীর চুল ছাঁটা। হাঃ-১৭৩১

ইব্‌নু 'আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কায় এসে সাহাবীদের নির্দেশ দিলেন, তারা যেন বাইতুল্লাহ এবং সাফা ও মারওয়ার তাওয়াফ করে। এরপর মাথার চুল মুড়িয়ে বা চুল ছেঁটে হালাল হয়ে যায়। (১৫৪৫) ( আঃপ্রঃ ১৬১৩, ইঃফাঃ ১৬২০)