সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->মুয়ায্‌যিন ইক্বামাত দেয়া শুরু করলে নাফ্‌ল সলাত শুরু করা মাকরূহ হাঃ-১৫৩১

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ফরয সলাতের ইক্বামাত দেয়া হলে তখন উক্ত ফরয ব্যতীত অন্য কোন সলাত আদায় করা যাবে না। (ই.ফা. ১৫১৬, ই.সে. ১৫২৩-খ)


সুনানে আবু দাউদ অঃ->নফল সালাত বাব->ফাজরের সুন্নাত আদায়ের পূর্বে ইমামকে জামা’আতে পেলে হাঃ-১২৬৬

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সলাতের ইক্বামাত দেয়া হলে উক্ত ফরয সলাত ছাড়া অন্য কোন সলাত আদায় করা যাবে না। সহীহঃ মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->ইকামাত দেয়ার পর ফরয সালাত ব্যতীত অন্য সালাত পড়া যাবে না। হাঃ-১১৫১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন ইকামাত দেয়া হয়, তখন ফরয সালাত ছাড়া অন্য কোন সালাত পড়া যাবে না। ১/১১৫১ (১). আবূ হুরায়রা (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। [১১৫১] তাহকীক আলবানী : সহীহ।


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->ইক্বামাত হয়ে গেলে ফরয নামায ছাড়া অন্য নামায নেই হাঃ-৪২১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন নামাযের জন্য ইকামাত দেওয়া হয় তখন ফরয নামায ছাড়া অন্য কোন নামায নেই। সহীহ। ইবনু মাজাহ-(১১৫১), মুসলিম।


সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->ইকামতের সময় যে সালাত মাকরূহ হাঃ-৮৬৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন ইকামত বলা হয় তখন ফরয সালাত ব্যতীত আর কোন সালাত নেই।


সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->ইকামতের সময় যে সালাত মাকরূহ হাঃ-৮৬৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন ইকামত বলা হয় তখন ফরয সালাত ব্যতীত আর কোন সালাত নেই। [১]