সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাত আদায় শেষে ফিরে বসা হাঃ-১৩৫৯

সুদ্দী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আনাস ইব্‌ন মালিক (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, আমি যখন সালাত শেষ করি তখন কিভাবে ফিরে বসব? আমার ডান দিক থেকে না আমার বাম দিক থেকে? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে যা অধিকাংশ সময় দেখেছি তা হলো তিনি তাঁর ডান দিক থেকে ফিরে বসতেন।