সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->সদাক্বাতুল ফিত্‌র বা ফিত্‌রার বর্ণনা হাঃ-২১৭৩

আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

আমরা এক সা' খাদ্য অর্থাৎ গম, অথবা এক সা' খেজুর বা এক সা' পনির বা এক সা' শুষ্ক আঙ্গুর সদাক্বায়ি ফিত্রা হিসেবে বের করতাম। (ই.ফা. ২১৫২, ই.সে. ২১৫৪)


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->শুষ্ক আঙ্গুর (কিশমিশ) হাঃ-২৫১২

আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের মাঝে অবস্থানকালে আমরা এক “সা” খাদ্য, এক “সা” যব, এক “সা” খেজুর, এক “সা” শুষ্ক আঙ্গুর (কিশমিশ) অথবা এক “সা” পনির সাদাকায়ে ফিতর রূপে আদায় করতাম।