সহিহ বুখারী অঃ->সালাতে কসর করা বাব->মিনায় সালাত হাঃ-১০৮৩

হারিসা ইব্‌নু ওয়াহ্‌ব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিরাপদ অবস্থায় আমাদেরকে নিয়ে মিনায় দু’রাক’আত সালাত আদায় করেন।


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->মিনায় সালাত আদায় করা হাঃ-১৪৪৫

হারিছা ইব্‌ন ওয়াহ্‌ব খুযায়ী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মিনায় দু’রাকআত সালাত আদায় করলাম অথচ মানুষ তখন অধিক নিরাপদ ছিল।


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->মিনায় সালাত আদায় করা হাঃ-১৪৪৬

হারিছা ইব্‌ন ওয়াহ্‌ব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিয়ে মিনায় দু’রাকআত সালাত আদায় করলেন, অথচ তখন মানুষ অধিক নিরাপদ ছিল।