সহিহ বুখারী অঃ->সালাতে কসর করা বাব->যখন নিজ আবাসস্থল হতে বের হবে তখন হতেই কসর করবে। হাঃ-১০৯০

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, প্রথম অবস্থায় সালাত দু’ রাক’আত করে ফরজ করা হয় অতঃপর সফরে সালাত সেভাবেই স্থায়ী থাকে এবং মুকীম অবস্থায় সালাত পূর্ণ (চার রাক’আত) করা হয়েছে। যুহরী (রহঃ) বলেন, আমি ‘উরওয়াহ (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, (মিনায়) ‘‘আয়িশা (রাঃ) কেন সালাত পূর্ণ আদায় করতেন? তিনি বললেন, ‘উসমান (রাঃ) যে ব্যাখ্যা গ্রহণ করেছেন, ‘‘আয়িশা (রাঃ) তা গ্রহণ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সালাত বাব->সালাত কিভাবে ফরয হয়েছে হাঃ-৪৫৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: প্রথমত সালাত দুই রাক‘আত করে ফরয হয়েছিল। পরে সফরের সালাত পূর্ববৎ রাখা হয় এবং আবাসে সালাত পূর্ণ করা হয়।