সুনানে আবু দাউদ অঃ->বিতর সালাত বাব->বিতরের পরে দু‘আ পাঠ হাঃ-১৪৩১

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি বিতর সলাত আদায় না করেই ঘুমায় অথবা আদায় করতে ভুলে যায়, পরে স্মরণ হওয়া মাত্রই সে যেন তা আদায় করে নেয়।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত (নামায) বাব->যে ব্যাক্তি সালাত না পড়ে ঘুমিয়ে গেল বা সলাতের কথা ভুলে গেল হাঃ-৬৯৫

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞেস করা হলো, এক ব্যাক্তি সলাতের কথা ভুলে গেছে অথবা সালাত না পড়েই ঘুমিয়ে পড়েছে। তিনি বলেন, যখনই তার স্মরণে আসবে, তখনই সে ঐ সালাত আদায় করবে। [৬৯৩]