সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->আনসারদের এবং ‘আলী (রাঃ)-কে ভালোবাসা ঈমানের অংশ ও চিহ্ন এবং তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ করা নিফাকের চিহ্ন হাঃ-১৪১

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। (ই.ফা. ১৪২; ই.সে. ১৪৬)


জামে' আত-তিরমিজি অঃ->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণের মর্যাদা বাব->আনসারগণের ও কুরাইশদের মর্যাদা হাঃ-৩৯০৬

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহ তা‘আলা ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এরূপ কোন লোক কখনো আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। সহীহঃ সহীহাহ্ (হাঃ ১২৩৪), মুসলিম আবূ হুরাইরা্হ্ ও আবূ সা‘ঈদ হতে বর্ণনা করেছেন।