সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->একদল লোকের এমন স্থানে একত্র হওয়া যেখানে সকলেই সমান হাঃ-৭৮২

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ যখন তিন ব্যক্তি একত্র হবে তখন তাদের একজন ইমামতি করবে আর তাদের মধ্যে ইমামতের অধিক হকদার সেই, যে বেশী কুরআন জানে।


সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->তিনজনের জামা’আত হাঃ-৮৪০

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তিনজন লোক হবে তখন তাদের একজন ইমামতি করবে, আর তাদের মধ্যে ইমামতের সর্বাপেক্ষা উপযুক্ত ব্যক্তি যে অধিক কিরাআত জানে (আল্লাহর কিতাব সম্বন্ধে অধিক জ্ঞানসম্পন্ন)।