সহিহ বুখারী অঃ->আনসারগণের মর্যাদা বাব->আনসারগণকে ভালবাসা। হাঃ-৩৭৮৩

বারা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে বলতে শুনেছি, মু’মিন ছাড়া আনসারদেরকে কেউ ভালবাসবে না এবং মুনাফিক ছাড়া কেউ তাঁদের প্রতি ঘৃণা পোষণ করে না। যে ব্যক্তি তাঁদেরকে ভালবাসবে আল্লাহ্ তা’আলা তাকে ভালবাসবেন আর যে ব্যক্তি তাঁদের সাথে হিংসা-বিদ্বেষ পোষণ করবে আল্লাহ্ তা’আলা তাকে ঘৃণা করবেন। (আধুনিক প্রকাশনীঃ ৩৫০১, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫০৯)


জামে' আত-তিরমিজি অঃ->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণের মর্যাদা বাব->মুনাফিক্বরা ‘আলী (রাঃ)-এর প্রতি বিদ্বেষী হাঃ-৩৭৩৬

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উম্মী নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) আমাকে এ ওসীয়াত করেন যে, মু’মিনরাই তোমাকে ভালবাসবে এবং মুনাফিক্বরাই তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে। আদী ইবনু সাবিত (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) যে যুগের জন্য দু’আ করেছেন, আমি সে যুগেরই অন্তর্ভূক্ত। সহীহঃ ইবনু মাজাহ (১১৪), মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণের মর্যাদা বাব->আনসারগণের ও কুরাইশদের মর্যাদা হাঃ-৩৯০০

আল-বারাআ ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন অথবা তিনি বলেছেন, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) আনসারদের প্রসঙ্গে বলেছেনঃ মু’মিন মাত্রই তাদেরকে ভালবাসে এবং মুনাফিক্ব মাত্রই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। যে লোক তাদেরকে ভালবাসে, আল্লাহ তা‘আলাও তাদের ভালবাসেন। আর যে লোক তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আল্লাহও তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। শু‘বাহ্ (রহঃ) বলেন, আমি আদী ইবনু সাবিতকে প্রশ্ন করলাম, আপনি হাদীসটি সরাসরি আল-বারাআ (রাঃ) হতে শুনেছেন কি? তিনি বললেন, তিনিই তো আমার কাছে হাদীসটি রিওয়ায়াত করেছেন। সহীহঃ ইবনু মাজাহ (১৬৩), বুখারী।