সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->জামা’আতে সলাত আদায়ের ফাযীলাত হাঃ-৫৫৫

‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ‘ইশার সলাত জামা’আতে আদায় করল, সে যেন অর্ধরাত ‘ইবাদাতে কাটালো। আর যে ব্যাক্তি ‘ইশা ও ফাজ্‌রের সলাত জামা’আতে আদায় করল, সে যেন সারা রাতই ‘ইবাদাতে কাটালো। সহীহঃ মুসলিম


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->ফযর ও ‘ইশার নামায জামা’আতে আদায়ের ফাযীলাত হাঃ-২২১

উসমান ইবনু আফফান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি এশার নামায জামা’আতের সাথে আদায় করে তার জন্য অর্ধরাত (নফল) নামায আদায়ের সাওয়াব রয়েছে। যে ব্যক্তি ‘ইশা ও ফযরের নামায জামা’আতের সাথে আদায় করে তার জন্য সারারাত (নফল) নামায আদায়ের সমপরিমাণ সাওয়াব রয়েছে। সহীহ। সহীহ আবূ দাঊদ-(৫৫৫), মুসলিম।