সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->আযানের পর মসজিদ থেকে বেরিয়ে যাওয়া হাঃ-৫৩৬

আবূশ-শা‘সা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আবূ হুরায়রা্‌ (রাঃ)-সাথে মসজিদে ছিলাম। মুয়াজ্জিন ‘আসরের আযান দিলে এক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যায়। আবূ হুরায়রা্‌ (রাঃ) বলেন, লোকটি আবূল ক্বাসিম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বিরুদ্ধাচারণ করল। সহীহঃ মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->আযান ও তার সুন্নাত বাব->তুমি মাসজিদে থাকা অবস্থায় আযান হলে, সেখান থেকে বের হয়ে চলে যেও না । হাঃ-৭৩৩

আবূশ-শা’সা’ (রাঃ) থেকে বর্নিতঃ

আমরা আবূ হুরায়রাহ (রাঃ)-এর সাথে মাসজিদে বসা ছিলাম। মুয়ায্‌যিন আযান দিলে পর এক ব্যক্তি মাসজিদ থেকে ঊঠে চলে যেতে থাকে। আবূ হুরায়রাহ (রাঃ)–এর দৃষ্টি তাকে অনুসরণ করতে থাকে। অবশেষে সে মাসজিদ থেকে বের হয়ে চলে যায়। আবূ হুরায়রাহ (রাঃ) বলেন, লোকটি তো আবূল কাসিম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নাফরমানী করলো। [৭৩১]