সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->মুসলমানের দাস পালিয়ে মুশরিকদের নিকট গেলে এবং এ সম্পর্কে জারীর (রাঃ) বর্ণিত হাদিসে শা’বী থেকে বর্ণনাকারীদের মধ্যে শব্দগত পার্থক্য হাঃ-৪০৪৯

জারীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দাস যখন পালিয়ে যায়, তখন তার নামায ততক্ষণ পর্যন্ত কবূল হবে না, যতক্ষণ না সে স্বীয় মনিবের নিকট ফিরে আসবে।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->মুসলমানের দাস পালিয়ে মুশরিকদের নিকট গেলে এবং এ সম্পর্কে জারীর (রাঃ) বর্ণিত হাদিসে শা’বী থেকে বর্ণনাকারীদের মধ্যে শব্দগত পার্থক্য হাঃ-৪০৫০

মুগীরা (রহঃ) শা’বী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ জারীর (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করতেন যে, গোলাম যখন পালিয়ে যায়, তখন তার নামায কবূল হয় না। যদি সে এভাবে মৃত্যুবরণ করে, তবে সে কাফির হয়ে মরবে। জারীর (রাঃ) -এর এক গোলাম পালিয়ে গিয়েছিল। তিনি তাকে গ্রেফতার করার পর তার গর্দান উড়িয়ে দেন।