সহিহ বুখারী অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->‘আসরের ওয়াক্ত। হাঃ-৫৫০

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আসরের সালাত আদায় করতেন, আর সূর্য তখনও যথেষ্ট উপরে উজ্জ্বল অবস্থায় বিরাজমান থাকতো। সালাতের পর কোনো গমনকারী ‘আওয়ালী’র দিকে রওয়ানা হয়ে তাদের নিকট পৌছে যেতো, আর তখনও সূর্য উপরে থাকতো। আওয়ালীর কোন কোন অংশ ছিল মদীনা হতে চার মাইল বা তার কাছাকাছি দূরত্বে।


সহিহ মুসলিম অঃ->সালাত বাব->মুক্তাদীগণ ইমামের অনুসরন করবে হাঃ-৮০৮

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন। তিনি বসে বসে আমাদের সলাত আদায় করালেন। ............ অবশিষ্টাংশ উপরের হাদীসের অনুরুপ।(ই.ফা. ৮০৫, ই.সে. ৮১৭)


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->আছরের সলাতের ওয়াক্ত হাঃ-৪০৪

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) "আসরের সলাত এমন সময় আদায় করতেন যখন সূর্য উঁচুতে উজ্জ্বল অবস্থায় থাকত। সলাতের প্র লোকজন "আওয়ালী (মদীনার পার্শ্ববর্তী একটি গ্রাম) পর্যন্ত যেত। অথচ সূর্য তখনো উঁচুতেই থাকত। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত (নামায) বাব->আসরের সলাতের ওয়াক্ত হাঃ-৬৮২

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সূর্য উপরে পূর্ণ উজ্জ্বল থাকা অবস্থায় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসরের সালাত আদায় করতো। সালাত শেষে কোন ব্যাক্তি মদীনাহ্‌র উপকণ্ঠে পৌঁছে যেত এবং তখনও সূর্য উপরে থাকতো। [৬৮০]


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হাঃ-৫০৭

আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসরের সালাত এমন সময় আদায় করতেন যে, সূর্য তখন ও অনেক উপরে উজ্জ্বল থাকত। কোন গমনকারী আওয়ালী’[২]তে পৌঁছালেও সূর্য তখনও উপরে থাকত।