সহিহ বুখারী অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ব্যক্তি সালাতের এক রাক‘আত পেলো। হাঃ-৫৮০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি কোন সালাতের এক রাক‘আত পায়, সে সালাত পেলো।


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->যে ব্যাক্তি সলাতের এক রাক’আতও পেয়েছে, সে উক্ত সলাত পেয়েছে হাঃ-১২৫৮

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কেউ যদি (জামা’আতের সাথে) কোন সলাতের এক রাক’আত পেয়ে যায় সে উক্ত সলাত পেয়ে গেল। (ই.ফা. ১২৪৬, ই.সে. ১২৫৯)


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->কেউ এক রাক‘আত জুমু’আহর সালাত পেলে হাঃ-১১২১

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি (জাম’আতে এক রাক‘আত সালাত পেলো সে যেন পুরো সালাতই পেয়ে গেলো। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->যে ব্যক্তি জুমুআর সলাতের এক রাকআত পেলো। হাঃ-১১২২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি সলাতের এক রাকআত পেলো, সে সালাত পেয়ে গেলো। [১১২২]


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->যে ব্যক্তি জুমুআর সলাতের এক রাকআত পেলো। হাঃ-১১২৩

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি জুমুআর সলাতের বা অন্য সলাতের এক রাক’আত পেলো, সে (পূর্ণ) সালাত পেয়ে গেলো। [১১২৩]


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল জুমু’আ (জুমু’আর নামায) বাব->যে ব্যক্তি জুমু‘আর নামাযের এক রাক‘আত পায় হাঃ-৫২৪

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি (ইমামের সাথে) এক রাক‘আত নামায পেল সে পূর্ণ নামায পেল। -সহীহ্। ইবনু মাজাহ- (১১২২), বুখারী ও মুসলিম।


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ব্যক্তি সালাতের এক রাক’আত পেল হাঃ-৫৫৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সালাতের এক রাক’আত পেল, সে সালাত পেল।


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ব্যক্তি সালাতের এক রাক’আত পেল হাঃ-৫৫৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেনঃ যে ব্যক্তি সালাতের এক রাক’আত পেল, সে সালাত পেল।


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ব্যক্তি সালাতের এক রাক’আত পেল হাঃ-৫৫৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি কোন সালাতের এক রাক’আত পেল, সে ঐ সালাত পেল (অর্থাৎ সে জামাআতের সওয়াব পেল)।


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ব্যক্তি সালাতের এক রাক’আত পেল হাঃ-৫৫৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন সালাতের এক রাক’আত পেল, সে ঐ সালাত পেল।


সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->যে ব্যক্তি জুমু’আর সালাতের এক রাক’আত পেল হাঃ-১৪২৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি জুমু’আর সালাতের এক রাক’আত পেল সে ব্যক্তি জুমু’আ পেল।