সুনান নাসাঈ অঃ→জানাযা পর্ব বাব→কবরের আযাব থেকে আল্লাহ্‌র আশ্রয় প্রার্থণা করা হাঃ-২০৬৪

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার আমার কাছে আসলেন তখন আমার কাছে একজন ইয়াহূদী রমণী ছিল। সে বলছিল যে, তোমরা কবরের ফিৎনার সম্মুখীন হবে। তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অস্থিরতার সাথে বললেন, ইয়াহূদীরাই ফিৎনার সম্মুখীন হবে। আয়েশা (রাঃ) বলেন, কয়েক রাত্রি এভাবে যাওয়ার পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমার নিকট ওহী এসেছে যে, তোমরা কবরের ফিৎনার সম্মুখীন হবে। আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে শুনেছি।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...