সহিহ বুখারী অঃ->আযান বাব->সালামের পর যিক্‌র । হাঃ-৮৪১

ইব্‌নু 'আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সময় মুসল্লীগন ফরয সালাত শেষ হলে উচ্চৈঃস্বরে যিক্‌র করতেন। ইব্‌নু 'আব্বাস (রাঃ) বলেন, আমি এরূপ শুনে বুঝতাম, মুসল্লীগন সালাত শেষ করেছেন।


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->সালাতের পরে তাকবীর বলা প্রসঙ্গে হাঃ-১০০৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে লোকেরা ফারয সালাত শেষে উচ্চস্বরে তাকবীর বলতো। ইবনু ‘আব্বাস বলেন, এভাবে উচ্চস্বরে তাকবীর বলা শুনে আমি বুঝতে পারতাম যে, লোকদের সালাত সমাপ্ত হয়েছে। সহীহঃ বুখারী ও মুসলিম।