সহিহ বুখারী অঃ->আযান বাব->সালামের পর যিক্‌র । হাঃ-৮৪২

ইব্‌নু 'আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তাকবীর শুনে আমি বুঝতে পারতাম সালাত শেষ হয়েছে। ‘আলী (রাঃ) বলেন, সুফিয়ান (রহঃ) সূত্রে বর্ণনা করেন যে, আবূ মা‘বাদ (রহঃ) ইব্‌নু ‘আব্বাস (রাঃ)–এর আযাদকৃত দাসসমূহের মধ্যে অধিক সত্যবাদী দাস ছিলেন। ‘আলী (রহঃ) বলেন, তার নাম ছিল নাফিয।


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->সলাতের পর যিক্‌র হাঃ-১২০৩

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা তাকবীর (আল্ল-হ আকবার) পাঠ দ্বারা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সলাত শেষ হওয়া জানতে পারতাম। অর্থাৎ - সলাত শেষ হলেই রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উচ্চৈঃস্বরে ‘আল্ল-হ আকবর’ বলতেন। তখন আমরা বুঝতে পারতাম। (ই.ফা. ১১৯২, ই.সে. ১২০৩)


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->সালাতের পরে তাকবীর বলা প্রসঙ্গে হাঃ-১০০২

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাতের সমাপ্তি জানা যেতো তাকবীর দ্বারা।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->ইমামের সালাম ফিরানোর পর তাকবির বলা হাঃ-১৩৩৫

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সালাত শেষ হওয়া জানতে পারতাম তাকবিরের দ্বারা।