সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাতে সালাম ফিরানো হাঃ-১৩১৬

সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (সালাতে) তাঁর ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাতেন।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাতে সালাম ফিরানো হাঃ-১৩১৭

সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখতাম যে, তিনি তাঁর ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাতেন তখন তাঁর গণ্ডদেশের শুভ্রতা দেখা যেত।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->বাম দিকে কিভাবে সালাম ফিরাবে? হাঃ-১৩২৩

আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ডান দিকে সালাম ফিরাতেন, তখন তাঁর চেহারার শুভ্রতা দেখা যেত। আর যখন বাম দিকে সালাম ফিরাতেন তখনও তাঁর চেহারার শুভ্রতা দেখা যেত।