সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->কুরআন তিলওয়াতের সাজদাহ্ হাঃ-১১৮৯

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরাহ্ “ইযাস্‌ সামা-উন্‌ শাক্কাত্‌” এবং “ইক্বরা বিস্‌মি রাব্বিকা” পাঠকালে সাজদাহ্ করেছেন। (ই.ফা.১১৭৮, ই.সে. ১১৯০)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->(আরবী) এ সিজদা করা হাঃ-৯৬১

আবু সালমা ইবন আবদুর রহমান থেকে বর্নিতঃ

যে, আবু হুরায়রা (রাঃ) তাঁদের নিয়ে (আরবি) পাঠ করলেন। আর তাতে সিজদা করলেন। সিজদা শেষ করে তাঁদের সংবাদ দিলেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এতে সিজদা করেছেন।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->(আরবী) এ সিজদা করা হাঃ-৯৬৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে (আরবি) এবং (আরবি).সূরায় সিজদা করেছি।