সহিহ বুখারী অঃ->কুরআন তিলাওয়াতের সিজ্‌দা বাব->যিনি সিজদার আয়াত তিলাওয়াত করলেন অথচ সিজদা করলেন না। হাঃ-১০৭২

যায়দ ইব্‌নু সাবিত (রাঃ) থেকে বর্নিতঃ

একবার নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট সূরা আন্‌-নাজ্‌ম তিলাওয়াত করা হল কিন্তু তাতে তিনি সিজদা করেননি।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সূরা নাজম- এ সিজদা না করা হাঃ-৯৬০

আতা ইবন ইয়াসার (রাঃ) থেকে বর্নিতঃ

যে, তিনি যায়দ ইব্ন ছাবিত (রাঃ)-কে ইমামের সাথে কিরাআত পড়া সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বললেন, ইমামের সাথে কোন সালাতে কিরাআত নেই। আর বলেন, তিনি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে ওয়ান নাজমি পড়েছেন কিন্তু তিনি সিজদা করেন নি।