সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->দুই কিংবা তিন রাক‘আতে সন্দেহ হলে করণীয় কেউ বলেন, সন্দেহ পরিহার করবে হাঃ-১০২৬

‘আত্বা ইবনু ইয়াসার (রহঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সালাতের মধ্যে তোমাদের কেউ যদি সালাত এরূপ সন্দেহে পতিত হয় যে, সে তিন রাক‘আত না চার রাক‘আত সালাত আদায় করেছে তা স্মরণ করতে পারছে না তাহলে সে যেন আরো এক রাক‘আত সালাত আদায় করে নেয় এবং সালাম ফিরানোর পূর্বে বসা অবস্থায় দু’টি সাজদাহ্‌ আদায় করে। আদায়কৃত অতিরিক্ত এক রাক‘আত যদি পঞ্চম রাক‘আত হয়ে থাকে তবে এ দু’টি সাজদাহ্‌ মিলে তা দু’রাক‘আত নফল সালাত পরিনত হবে। আর তা যদি চতুর্থ রাক‘আত হয়ে থাকে তবে এ সাজদাহ্‌ দু’টি শাইত্বানের জন্য লাঞ্ছনাকর হবে।

সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->মুসল্লীর সন্দেহ হলে যা স্মরণ আছে তার উপর সালাত শেষ করা হাঃ-১২৩৮

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত যে, তিনি বলেন, যখন তোমাদের কেউ সালাতে সন্দেহ করে তখন সে যেন সন্দেহ ত্যাগ করে দৃঢ় বিশ্বাসের উপর নির্ভর করে। যখন সমাপ্তি সম্পর্কে দৃঢ় বিশ্বাস হয়ে যায় তখন বসা অবস্থায় দু'টি সিজদা করবে। যদি সে পাঁচ রাকাআত আদায় করে থাকে তা হলে এ দু'টি সিজদা তাঁর (ঐ পাঁচ রাকাআত) সালাতকে জোড় (দু'রাকাআত) বানিয়ে দেবে। আর যদি সে চার রাকাআত আদায় করে থাকে, তা হলে এ দু'সিজদা শয়তানের জন্য অপমানের কারণ হয়ে দাঁড়াবে।

সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->মুসল্লীর সন্দেহ হলে যা স্মরণ আছে তার উপর সালাত শেষ করা হাঃ-১২৩৯

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত যে, তিনি বলেন, যখন (তোমাদের) কেউ বুঝতে না পারে যে, সে তিন রাকাআত আদায় করেছে না চার রাকাআত? তখন সে যেন আরো এক রাকাআত আদায় করে নেয়, এবং বসা অবস্থায় তার পরে দু'টি সিজদা করে নেয়। যদি সে পাঁচ রাকাআত আদায় করে থাকে তা হলে এ দু'টি সিজদা তাঁর সালাতকে জোড় (দু'রাকাআত) বানিয়ে দেবে, আর যদি সে চার রাকাআত আদায় করে থাকে তা হলে এ দু'সিজদা শয়তানের জন্য অপমানের কারণ হবে।