ক্বাসিম ইবনু মুহাম্মাদের ভাই ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ সুত্রে থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমরা ‘আয়িশাহ (রহঃ)-এর নিকট ছিলাম। এমন সময় তাঁর খাবার আনা হলো। তখনই ক্বাসিম সলাত আদায়ের জন্যে দাঁড়িয়ে গেলে ‘আয়িশাহ (রহঃ) বললেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছিঃ খাবার এসে গেলে (তা না খেয়ে) এবং পায়খানা-পেশাবের বেগ হলে তা চেপে রেখে কেউ যেন সলাত আদায় না করে। সহীহঃ মুসলিম।