সহিহ বুখারী অঃ→সালাত বাব→জুতা পরে সালাত আদায় করা। হাঃ-৩৮৬

আবূ মাসলামা সা‘ঈদ ইব্‌নু ইয়াযীদ আল-আয্‌দী (রহঃ) থেকে বর্নিতঃ

আমি আনাস ইব্‌নু মালিক (রাঃ) কে জিজ্ঞেস করেছিলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি তাঁর না‘লাইন (চপ্পল) পরে সালাত আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ। (আধুনিক প্রকাশনীঃ ,৩৭৩ ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৯)


সুনান নাসাঈ অঃ→কিব্‌লা বাব→জুতা পরিধান করে সালাত আদায় করা হাঃ-৭৭৫

আবূ সালামা সাঈদ ইব্‌ন ইয়াযীদ বাসরী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি আনাস ইব্‌ন মালিক (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম : রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুতা পরিধান করে সালাত আদায় করতেন কি ? তিনি বললেন, হ্যাঁ।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...