সহিহ বুখারী অঃ->সালাত বাব->মসজিদে থুথু ফেলার কাফ্‌ফারা। হাঃ-৪১৫

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মসজিদে থুথু ফেলা গুনাহের কাজ, আর তার কাফফারাহ (প্রতিকার) হচ্ছে তা দাবিয়ে দেয়া (মুছে ফেলা)। (আধুনিক প্রকাশনীঃ ৩৯৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৪)


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->সলাতে হোক বা সলাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ হাঃ-১১১৮

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মাসজিদের মধ্যে থুথু ফেলা পাপের কাজ। আর ঐ থুথু মাটিতে পুঁতে দেয়াই এর কাফফারাহ্। (ই.ফা. ১১১১, ই.সে ১১২০)


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->মসজিদে থুথু ফেলা অপছন্দনীয় হাঃ-৪৭৪

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মসজিদে থুথু ফেলা অন্যায়। (কেউ ফেললে) তার কাফ্‌ফারা হচ্ছে তা ঢেকে দেয়া। সহীহঃ বুখারী ও মুসলিম


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->মসজিদে থুথু ফেলা অপছন্দনীয় হাঃ-৪৭৫

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মসজিদে থু থু ফেলা অপরাধ। এর কাফ্‌ফারা হলো তা মাটি দিয়ে ঢেকে ফেলা।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল জুমু’আ (জুমু’আর নামায) বাব->মসজিদে থুথু ফেলা মাকরূহ হাঃ-৫৭২

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মসজিদে থুথু ফেলা গুনাহের কাজ। এর জরিমানা হলো তা মাটিতে পুঁতে ফেলা। -সহীহ্। রওজ- (৪৮), সহীহ্ আবূ দাউদ- (৪৯৪), বুখারী ও মুসলিম।


সুনান নাসাঈ অঃ->মসজিদ বাব->মসজিদে থুথু ফেলা হাঃ-৭২৩

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : মসজিদে থুথু ফেলা পাপ এবং এর কাফ্‌ফারা হলো তা পুঁতে ফেলা।