সুনানে আবু দাউদ অঃ→সালাত (নামায) বাব→দু’ সাজদাহর মাঝখানে বসা হাঃ-৮৪৫

ইবনু জুরাইজ থেকে বর্নিতঃ

তিনি বলেন, আবূ জুবাইর ত্বাউস থেকে শুনে আমাকে বলেছেন যে, আমরা ইবনু ‘আব্বাস (রাঃ) কে দু’ সাজদাহর মাঝে দু’ পায়ের গোড়ালির উপর পাছা রেখে বসা সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, এটি সুন্নাত। ত্বাউস বলেন, আমরা বললাম, আমরা এরূপ করাকে পায়ের জন্য কষ্টকর মনে করি। জবাবে ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, এরূপ করা তোমার নাবীর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সুন্নাত। সহীহঃ মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ→সালাত (নামায) বাব→ইক্ব’আর অনুমতি হাঃ-২৮৩

তাউস (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা ইবনু ‘আব্বাস (রাঃ)-কে ইক্ব’আ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, এটা সুন্নাত। আমরা বললাম, এতে আমরা পায়ে ব্যথা পাই। তিনি আবার বললেন, এটা তোমাদের রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাত। সহীহ্। সহীহ্ আবূ দাঊদ-(৭৯১), মুসলিম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...