সহিহ মুসলিম অঃ->যুহ্‌দ ও দুনিয়ার ব্যপারে আকর্ষণহীনতা সম্পর্কিত বর্ণনা বাব->মাসজিদ নির্মাণের ফাযীলাত হাঃ-৭৩৬১

মাহমূদ ইবনু লাবীদ (রহঃ) থেকে বর্নিতঃ

‘উসমান ইবনু আফ্ফান (রহঃ) মাসজিদ তৈরির মনস্থ করলে লোকেরা এটাকে পছন্দ করল না। তারা কামনা করছিল যে, তিনি সেটাকে পূর্বাবস্থায় রেখে দেন। তখন তিনি বললেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশে মাসজিদ তৈরি করবে, আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। (ই.ফা. ৭২০১, ই.সে. ৭২৫৪)


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->মসজিদ নির্মাণের ফাযীলাত হাঃ-৩১৮

‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ তা’আলার সুপ্রসন্নতা অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ তৈরী করে, আল্লাহ তা’আলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরী করেন। সহীহ্‌। ইবনু মাজাহ-(৭৩৬), বুখারী ও মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->মসজিদ নির্মাণের ফাযীলাত হাঃ-৩১৯

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ তালার সুপ্রসন্নতা অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করতে চাই তা ছোট হোক বা বড়, আল্লাহ তাআলা তাঁর জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। যঈফ, তা’লিকুর রাগিব (১/১১৭)।


সুনানে ইবনে মাজাহ অঃ->মসজিদ ও জামাআত বাব->যে ব্যক্তি আল্লাহ্‌র জন্য একটি মসজিদ নির্মাণ করলো । হাঃ-৭৩৫

উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ্‌র নামের যিকিরের জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন। [৭৩৩]


সুনানে ইবনে মাজাহ অঃ->মসজিদ ও জামাআত বাব->যে ব্যক্তি আল্লাহ্‌র জন্য একটি মসজিদ নির্মাণ করলো । হাঃ-৭৩৬

উসমান বিন আফ্‌ফান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ্‌র জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ অনুরূপভাবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। [৭৩৪]


সুনানে ইবনে মাজাহ অঃ->মসজিদ ও জামাআত বাব->যে ব্যক্তি আল্লাহ্‌র জন্য একটি মসজিদ নির্মাণ করলো । হাঃ-৭৩৭

আলী বিন আবূ তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি নিজ সম্পদ ব্যয়ে আল্লাহ্‌র জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। [৭৩৫]


সুনানে ইবনে মাজাহ অঃ->মসজিদ ও জামাআত বাব->মসজিদসমূহ পবিত্র ও পরিচ্ছন্ন রাখা এবং তাকে সুগন্ধিযুক্ত করা। হাঃ-৭৫৭

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা দূর করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করেন। [৭৫৫]